ঢাকাFriday , 7 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণির মৃত্যুতে সাঈদ মেহেদীর শোক


August 7, 2020 9:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণির মৃত্যুতে গভীর শোক ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

শুক্রবার এক শোক বার্তায় সাঈদ মেহেদী বলেন, ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি সুদীর্ঘকাল ধরে নেতৃত্ব দিয়ে দেবহাটা উপজেলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। রাজনৈতিক অঙ্গনে তার অভাব কখনও পূরণ হওয়ার নয়। এছাড়া তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, সাংবাদিক সাজেদুল হক সাজু, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আতিকুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।