ঢাকাFriday , 7 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনায় মারা গেলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি


August 7, 2020 5:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি (৭০)। শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুর রাজ্জাক রনি। এদিকে, দেবহাট উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া আফরিন তার ফেসবুক ষ্টাটাসেও তিনি কোভিডে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিগত কিছুদিন যাবৎ জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে গত সোমবার (৩ আগষ্ট) উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। ওই দিনই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। নমুনা সংগ্রহের তিনদিন পর গতকাল বৃহষ্পতিবার তার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তিনি মারা যান। ইতিমধ্যে তার মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা রাজধানী থেকে গ্রামের বাড়ী দেবহাটা উপজেলার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বাদ মাগরিব তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।
আলহাজ্ব আব্দুল গণি ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একই সাথে তিনি দীর্ঘদিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে দায়িত্বরত ছিলেন। পরপর টানা দু’বার তিনি দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে, আলহাজ্ব আব্দুল গণি’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, জেলা প্রশাসক এসএম মোস্তা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।