ঢাকাFriday , 7 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনায় আক্রান্ত সাংবাদিক রাজিবের সুস্থতা কামনা করে দোয়া


August 7, 2020 9:19 pm
Link Copied!

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজিবের করোনা মুক্তির জন্য শ্যামনগরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) পবিত্র জুম্মার নামাজের পর ঐতিহ্যবাহী বংশীপুর শাহী মসজিদ, শিরিফলকাটি আজিজিয়া হাফিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, পানখালী চুনার বাইতুন নুর জামে মসজিদ, মুন্সিগঞ্জ বিজিপি ক্যাম্প জামে মসজিদ, কুলতলী জামে মসজিদ ও মুন্সিগঞ্জ নদীরধার বাইতুন নুর জামে মসজিদ, ধানখালী বাইতুন নুর জামে মসজিদে রাজিবের জন্য দোয়া করেন মসজিদের ইমাম ও সুসল্লিরা। দোয়া অনুষ্ঠানে আহসানুর রহমান রাজিবসহ বিশ্বের সকল মুসলিমদের জন্য দোয়া করা হয়।

বিশ্ব মহামারি করোনা ভাইরাস থেকে পৃথিবীকে মুক্তি ও আক্রান্ত ব্যক্তিদের মুক্তিদানের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে যমুনা টিভির স্টাফ রিপোর্টার, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সহযোগী সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, সুন্দরবন বনজীবি উন্নয়ন সংস্থার উপদেষ্টা, সুন্দরবনকে দস্যুমুক্ত করার অগ্রণী ভূমিকা পালনকারী আহসানুর রহমান রাজিবের জন্য এ বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।