ঢাকাFriday , 7 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বুধহাটা বাজারে ফের দুই দোকানে চুরি


August 7, 2020 9:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা বাজারে ফের দুটি দোকানের শাটার ভেঙে নগদ টাকা ও লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতের কোন এক সময় এ চুরির এ ঘটনা ঘটে। বুধহাটা বাজারের বলফিল্ড সংলগ্ন কুল্যা গ্রামের ইসমাইল সরদারের ছেলে আব্দুল্ল্যাহ হোসেনের মুদি দোকানের (আব্দুল্ল্যাহ ষ্টোর) শাটার কেটে ভেতরে ঢুকে নগদ অর্থসহ প্রায় ৯০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই রাতে ওই দোকান সংলগ্ন সাতক্ষীরা সদরের মথুরাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু তাহেরের লেদ’র দরজা ভেঙে ২০/৩০ হাজার টাকার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রসঙ্গত, গত ১৫ জুলাই (বৃহস্পতিবার) একই বাজারের কবির সুপার মার্কেটে হাবিবুল্ল্যাহ মোবাইল হাউজ ও আদনাদ মিন্দারেশ এর মুদি দোকান থেকেও একই ভাবে চুরি করে দুর্বৃত্তরা। বারবার বুধহাটা বাজারে বিভিন্ন দোকানে চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা ভীত হয়ে পড়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।