ঢাকাThursday , 6 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ আটক-২

admin
August 6, 2020 9:26 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত থেকে ২শ’ বোতল ফেন্সিডিলসহ চিত্ত ঘোষ (২২) ও শিমুল (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (০৬ আগস্ট) ভোরে বড়আঁচড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটক চিত্ত ঘোষ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মুচি বাড়ি এলাকার শিবু ঘোষের ছেলে ও শিমুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকের চালান এনে বড়আঁচড়া সীমান্তে অপেক্ষা করছে। এমন সংবাদে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১শ’ ৫০ বোতল ফেন্সিডিল ও শিমুলকে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।