ঢাকাThursday , 6 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যায় ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন


August 6, 2020 10:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে আশাশুনির কুল্যায় মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে কুল্যা ইউনিয়ন ছাত্রলীগ। বুধবার বিকালে কচুয়া বালিকা বিদ্যালয়ে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম, ইউপি সদস্য আব্দুল আজিজ, আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুল আব্দুল গফফার সরদার, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক কে এম আলমগীর মাহমুদ, শিক্ষক করুনাময় সানা, বিশিষ্ট ব্যবসায়ী অমিত ঘোষ, অ্যাড. খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি উজ্জ্বল ঘোষ, সাধারণ সম্পাদক আবু রাহায়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।