ঢাকাThursday , 6 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ধরা


August 6, 2020 9:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলিয়া গ্রামের কাশেম কারিকরের ছেলে রাজ্জাক কারিকর (৪০) ও শুইলপুর গ্রামের মৃত জমাত আলী মোড়লের ছেলে ছায়েম মোড়ল (৩৫)।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও দেবহাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত কালিগঞ্জ সার্কেলে দায়িত্বপ্রাপ্ত) ইয়াছিন আলীর নির্দেশে কালিগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার দিবাগত রাত ২ টার দিকে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় ৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রাজ্জাক ও ছায়েমকে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।