ঢাকাTuesday , 28 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন


July 28, 2020 9:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : জেলায় কোভিড-১৯ পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা ভূমিহীন মহিলা সমিতি। সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন মহিলা সমিতির সভানেত্রী শাহিদা আক্তার ময়না।

পৌর ৯নং ওয়ার্ড ভূমিহীন সমিতির মহিলা সমিতির আহŸায়ক ময়না খাতুন পুতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, মনিরা খাতুন, বিলকিস খাতুন, জান্নাতুল প্রমুখ। এ সময় নমেছা, লাকি, লায়লা, পলি, মমতাজ, জিন্নাত প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, জেলার বাইরে ৩ থেকে সাড়ে ৩ লক্ষ মানুষ পেটের তাগিদে কাজ করেন। তাদের মধ্যেও অধিকাংশ মানুষের শিক্ষার হার অতি নগণ্য। তারা করোনা সংক্রমিত এলাকার লকডাউন উপেক্ষা করে জেলায় প্রবেশ এখনও চলমান রেখেছে। দিনের পর দিন জেলায় বহুগুণে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা।

তা নিয়ে সকল উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করলেও করোনার ভয়াবহ পরিস্থিতিতে পরীক্ষাগার স্থাপনের কোনো উদ্যোগ গ্রহণ করেননি স্বাস্থ্য-বিভাগের কোনো কর্মকর্তারা। এমনকি পরীক্ষার দীর্ঘসূত্রিতার জন্য করোনা রিপোর্ট আসতে দেরি হলেও করোনা উপসর্গে আক্রান্ত ব্যক্তিরা দেদারছে জেলার মোড়ে মোড়ে, চায়ের দোকান, হাটবাজার, রাস্তাঘাটা ও বিভিন্ন জনসমাগম এলাকায় ঘোরাঘুরি করছে। তাদেরকে ঘরে রাখতে জেলার করোনার প্রতিরোধ কমিটির প্রতিনিধিদের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বক্তারা আরও বলেন, করোনার সংক্রমণ থেকে জেলার মানুষকে প্রাণে বাঁচাতে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরী। আমরা অনতিবিলম্বে করোনা রোগীদের শনাক্তের জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ১শ’ শয্যা হাসপাতালেই পিসিআর ল্যাব স্থাপন করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।