ঢাকাTuesday , 28 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় ভিজিএফের কার্ডের চাল বিতরণ


July 28, 2020 9:50 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন সচিব হাবিবুর রহমান হাবিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝাউডাঙ্গা ইউনিয়নের ২ হাজার ৩শ’ ৮৫ হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য পরিবার প্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন। উদ্বোধনি দিনে ৬,৭, ৮, ৯ নং ওয়ার্ডের ১ হাজার ৫৭ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয় এবং বাকি ওয়ার্ডের চাল ক্রমান্বয়ে বিতরণ করা হবে। এ সময় ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য-সদস্যা গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।