ঢাকাMonday , 27 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যেখানেই থাকি কালিগঞ্জবাসীকে মনে রাখবো: বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার


July 27, 2020 10:35 pm
Link Copied!
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলামকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি জামিরুল ইসলাম বলেন, আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদেরকে অবশ্যই বদলী জনিত কারণে বিদায় নিতে হবে। আমি যোগদানের পর আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন ও এই এলাকার সাধারণ মানুষকে সেবা দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি। এলাকার মাদক নির্মূল, চুরি-ডাকাতি রোধসহ সন্ত্রাসীদের নির্মূল করার চেষ্টা করেছি। কালিগঞ্জবাসী আমাকে সকল ক্ষেতে সহযোগিতা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার দায়িত্ব পালন করাকালীন জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনসহ কয়েকটি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সকলের সহযোগিতায় সম্পন্ন করেছি।
এই অঞ্চলের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। চাকুরি জীবনে যেখানেই থাকি না কেন কালিগঞ্জবাসীকে সারাজীবন মনে রাখবো।
এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবলা আহমেদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।