ঢাকাSunday , 26 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জমে উঠছে ঈদের বাজার, মানছে না কেউ শারীরিক দূরত্ব

admin
July 26, 2020 9:22 pm
Link Copied!

আলী মুক্তাদা হৃদয় : মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্ক থাকলেও ক্রমেই জমে উঠছে সাতক্ষীরার ঈদের বাজার। দুই মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ১ জুন থেকে সাতক্ষীরার বিভিন্ন ছোটবড় শপিংমল, মার্কেট, বিপণিবিতান খুলে দেয়া হয়েছে। তবে এ রোগে সংক্রমিত হওয়ার আশঙ্কায় প্রথমদিকে মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। কিন্তু গত দুইদিন ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতাদের আগমন বেড়ে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে সাতক্ষীরাবাসীর অনেকেই প্রয়োজনীয় পোশাকাদিসহ বিভিন্ন পণ্য কিনতে মার্কেটে ছুটে আসছেন। ক্রেতাদের আগমনে খুশি বিক্রেতারাও। তারা বলছেন, করোনার কারণে রমজানের ঈদে ব্যবসা না হওয়ায় তাদের বিশাল অংকের অর্থ লোকসান গুনতে হয়েছে। সপ্তাহখানেক আগে পর্যন্তও বেচাকেনা ছিল না বললেই চলে। তবে গত দু-তিন ধরে ক্রেতার সংখ্যা অনেক বেশি। বিক্রেতারা বলেন, করোনার আগে ক্রেতারা কেনার চেয়ে ঘুরেফিরে দামাদামি করতেন বেশি। কিন্তু এখন যেসব ক্রেতা মার্কেটে আসছেন তারা কেনার জন্যই আসছেন। দামে পোষালে দ্রুত প্রয়োজনীয় পণ্য কিনে চলে যাচ্ছেন।

রবিবার (২৬ জুলাই) পাকাপুল সড়ক থেকে বড় বাজার এলাকার বিভিন্ন ছোটবড় শপিংমল বিপনীবিতান ও ফুটপাতের বাজার সরেজমিন পরিদর্শনকালে দেখা যায, মার্কেটে বিপুল সংখ্যক ক্রেতার আগমন। বেচাকেনাও চলছে ভালো। অনেকেই পরিবার-পরিজন এমনকি শিশুদের সঙ্গে নিয়ে কেনাকেটা করতে এসেছেন।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরের বাইরে বের হলে মুখে মাস্ক পরিধান এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। তবে লক্ষণীয় বিষয় হলো মার্কেটগুলোতে আগত ক্রেতাদের বেশিরভাগেরই মুখে মাস্ক ছিল না। এমনকি গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে কেনাকাটা করতে দেখা যায় তাদের।
সাতক্ষীরা শহরের গার্মেন্টস ব্যবসায়ী নাসিরুল ইসলাম জানান, ‘গত দুদিন যাবত বেচাকেনা বেশ ভালো। অনেকেই রমজানের ঈদে কোনো কেনাকাটা করেনি। তাই এবারের ঈদে পোশাকাদি কিনতে আসছেন।’ মানুষের মধ্যে করোনা আতঙ্ক কিছুটা কমেছে মন্তব্য করে তিনি বলেন, করোনার কারণে আমাদরে বিরাট লোকসান হয়ে গেছে। এ ক্ষতি পোষাতে কয়েকমাস লেগে যাবে।
ক্রেতা রুবিনা তার বান্ধবী লিজাকে নিয়ে এসেছেন এস.মাওলা প্লাজায় মার্কেট করতে। রুবিনা দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, গত রোজার ঈদে কেনাকাটা করতে পারিনি করনো মহামারীর কারণে এই ঈদে পরিস্থিতি একটু স্বাভাবিক মনে করে কেনাকাটা করতে এসেছি। তবে আমরা সবাই যদি শারীরিক দূরত্ব নিশ্চিত করে সরকারি নির্দেশনা মেনে চলি তাহলে আমাদের জন্যই ভালো।
ইটাগাছা এলাকার বাসিন্দা আব্দুল রহিম দুই শিশু সন্তানকে নিয়ে চায়না বাংলা শফিং কমপ্লেক্স এসেছেন। ওদের জন্য টি-শার্ট ও নিজের জন্য পোশাক কিনেছেন। তিনি বলেন, গত সাড়ে তিনমাস বলতে গেলে ঘরবন্দি। তাই ঈদকে সামনে রেখে টুকটাক কেনাকাটা করতে বের হয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।