তালা প্রতিনিধি : তালা উপজেলার হাজরাকাটি গ্রামে ইঞ্জিন-ভ্যানের ধাক্কায় সিয়াম হোসেন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার হাজরাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম হাজরাহাটি গ্রামের শাহাবুদ্দিন মোড়লের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে চাচার সাথে চা-বিস্কুট খেতে বাজারে আসে সিয়াম। এ সময় রাস্তা পার হবার সময় জাতপুর থেকে তালাগামী ইঞ্জিন-ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং পরবর্তীতে অবস্থা সংকটাপন্ন হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
