ঢাকাSunday , 26 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এসডিজি-২ বাস্তবায়নে কৃষি কর্মকর্তাদের সাথে সাতক্ষীরা উপ-পরিচালকের মতবিনিময়

admin
July 26, 2020 9:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : এসডিজি-২ অর্জন, করোনা কালে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে দেবহাটা উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে সাতক্ষীরা খামার-বাড়ির নবাগত উপ-পরিচলকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা খামারবড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নবাগত উপ-পরিচলক বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক প্রশিক্ষণ অফিসার নূরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) জসীম উদ্দীন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, আহম্মেদ সাঈদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, ইউনুস আলী, মনিরুল ইসলাম, আলাউল, জাহিদ, আবুল কালাম আজাদ সহ সকল কর্মকর্তাবৃন্দ। এ সময় এসডিজি-২ অর্জন, করোনা কালে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।