শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নিজস্ব প্রতিনিধি সাংবাদিক গাজী সালাউদ্দীন বাপ্পীর ছোট ভাই হেমায়েত উদ্দীন প্রিন্স (৪৮) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন(ইন্নালিল্লাহে…………রাজিউন)। শুক্রবার সকাল ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পানি উন্নয়ন বোর্ডের সাবেক সহকারী পরিচালক শ্যামনগর সদরের নকিপুর গ্রামের মৃত সুন্নত আলী গাজীর ছোট পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ কন্যা সস্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। তার রূহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
