লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার দমদম বাজারে মফিজুল ইসলাম (৪২) নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর উত্তর পাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র ও পেশায় রাজমিস্ত্রি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে দমদম বাজারের কবিরুল ইসলামের বিল্ডিং নির্মাণের কাজ করছিলেন। দ্বিতীয় তলার কার্নিশে একটি সেন্টারিং কেটে পেরেক মারার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মফিজুল ইসলাম। তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে মফিজুলের পরিবার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
