ঢাকাWednesday , 22 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ৬ ব্যবসায়ীর জরিমানা


July 22, 2020 8:28 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় ভোক্তা অধিকার আইনে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ৬ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন। সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, ‘ওজনে কম দেওয়া, মুদি দোকানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিএসটিআই অনুমোদনহীন বডি স্প্রে বিক্রয়ের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, বাজার পরিদর্শনের সময় সব দোকানিকে সঠিক ওজন ও মূল্য তালিকা দেখিয়ে পণ্য বিক্রিসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।