ঢাকাTuesday , 21 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিষেধাজ্ঞা অমান্য করে বনে বিচরণ দুই জেলে আটক


July 21, 2020 9:54 pm
Link Copied!

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সরকারিভাবে দুই মাস প্রজননের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকা সত্তে¡ও বন বিভাগকে ফাঁকি দিয়ে কিছু অসাধু জেলে দীর্ঘদিন ধরে মাছ কাঁকড়া ধরে আসছে। বন বিভাগের টহল কম থাকায় এ ধরনের সুবিধা পাচ্ছে জেলেরা এমনটাই ধারণা সাধারণ মানুষের। সুন্দরবনে অভিযান করলেই মেলে সফলতা তেমনই একটি অভিযানে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তেরকাটি খালে মাছ ধরার কাজে ব্যবহৃত মালামালসহ দুই জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের একটি টহল দল।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬ টায় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহমদের নেতৃত্বে একটি টহল দল দুই জেলেকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১ টি নৌকা, মাছ ও জাল সহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করে। আটক দুই জেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে রবিউল সরদারের ছেলে আলমগীর সরদার ও ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে মামুন জোয়াদ্দার। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এসিএফ এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুন্দরবনে নদী-খালে মাছের প্রজনন মৌসুমে বেআইনিভাবে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।