ঢাকাTuesday , 21 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন


July 21, 2020 9:47 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মৎস্য খামারী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীগণ ও সাংবাদিকবৃন্দ। বিভিন্ন আজ থেকে আগামী ২৭ শে জুলাই পর্যন্ত পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষে সপ্তাহ ব্যাপী উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।