নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে ইউনিয়নের দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ চত্বরে এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য কলিম গাজী, নুর মোহাম্মদ, শহিদুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানজীব আহসান নাহিদ, তারালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল গাইন, আইডিয়াল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ান রনি, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাফুজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ রনি, সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাত হোসেন, নুর আমিন হোসেন, প্রচার সম্পাদক শারাফাত হোসেন শাওন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মাসুদ হোসেন, শেখ স¤্রাটসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
