খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কার্ত্তিক মÐল (৫৫) না ফেরার দেশে চলে গেছেন। রোববার (১৯ জুলাই) সকাল ৭ টায় ধুকুড়িয়া গ্রামে তার নিজ বাসগৃহে কিডনি জনিত সমস্যার কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান রেখে যান। রোববার দুপুর ২ টায় ধুকুড়িয়া মহা শ্মশান ঘাটে তার শেষকৃত করা হয়। তার অকাল মৃত্যুতে খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ রাজনৈতিক অঙ্গ সংগঠন গভীর শোক জ্ঞাপন করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
