ঢাকাSunday , 19 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আজকের সাতক্ষীরার সম্পাদকের মৃত্যুতে আশাশুনি প্রেসক্লাবের শোক জ্ঞাপন


July 19, 2020 10:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহাসিন হোসেন বাবলু’র অকাল প্রয়াণে মরহুমের আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলি নেওয়াজ, আ. আলিম, সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসানসহ সকল সদস্যবৃন্দ।
বিবৃতিদাতারা বলেন- মহাসিন হোসেন বাবলু ছিলেন অকুতোভয় কলম সৈনিক এবং সুশীল সমাজের এক বুদ্ধিদীপ্ত কণ্ঠস্বর। রাজপথে থেকে তিনি সাতক্ষীরাবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দাবি আদায়ে সোচ্চার ছিলেন। বাবলুর শূন্য স্থান পূরণ হওয়ার নয়। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।