ঢাকাSaturday , 18 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ


July 18, 2020 9:39 pm
Link Copied!

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতায় প্রতিবন্ধীদের মাঝে পুষ্টিকর খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০ টায় নলতায় সিডিডি ও উদয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম জে এফ) এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে পুষ্টিকর খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম জে এফ) এর নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন।

এ সময় তিনি সংস্থার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ২৪ জন প্রতিবন্ধীদের মাঝে পুষ্টিকর খাবার, হেয়ারিং এইড, স্টান্ডিং ফ্রেম, ওয়াকার, হুইল চেয়ার ও চশমা বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন। এ সময় প্রতিবন্ধীদের অভিভাবকবৃন্দ ও মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম জে এফ) এর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডি এফ ই মো. জালাল উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।