ঢাকাWednesday , 15 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অনির্বাণ ইয়াং ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প


July 15, 2020 10:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তীতে জেলার উপক‚লবর্তী মানুষের স্বাস্থ্য সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা’। বুধবার (১৫ জুলাই) সকাল ৯ টা থেকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খাসকাটা যুব সংঘ ক্লাবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় সংগঠনের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘আমরা অনির্বাণ পরিবার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে অসহায় রোগীদের রক্ত সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করি। দেশে করোনা ভাইরাসের আগমনের সাথে সাথে আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট, সাবান, জীবাণু নাশক, খাদ্য সামগ্রী বিতরণ করেছি। রমজান মাসে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী, ঈদের সময় ২শ’ ১৬টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। বিগত ৪ জুলাই আমরা প্রতাপনগর ইউনিয়নে প্রথম মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করি। সেখানে আমরা ১শ’ ৩০জন রোগীকে সেবা প্রদান করেছি। আজকেও ১শ’ ৬০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছি’।

এ সময় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি মো. রবিউল ইসলাম, মেডিকেল ক্যাম্পের উপদেষ্টা গোলাম রব্বানি, সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ শাহ, প্রচার সম্পাদক আশিক জামান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, মো. মুজাহিদ ও সিডিও ইয়ুথ টিমের বুড়িগোয়ালিনী ইউনিয়নের সদস্য ফজলুল রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।