ঢাকাTuesday , 14 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে জব্দকৃত বাগদার পোনা খোলপেটুয়া নদীতে অবমুক্ত


July 14, 2020 10:00 pm
Link Copied!

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী নৌ থানা ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে জব্দকৃত বাগদার পোনা খোলপেটুয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় নীলডুমুর নৌ পুলিশের ঘাটে খোলপেটুয়া নদীতে আনুমানিক ১ লক্ষ জব্দকৃত বাগদার পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কামাল হোসেন, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, এএসআই আব্দুল গফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খোলপেটুয়া নদীতে জব্দকৃত বাগদা পোনা অবমুক্ত করায় স্থানীয় সকলে বুড়িগোয়ালিনী নৌ থানা ও উপজেলা মৎস্য অফিসকে সাধুবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।