ঢাকাSunday , 12 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাইস কুকারের বৈদ্যুতিক স্পর্শে প্রাণ গেল শিশু ফাতেমার


July 12, 2020 9:07 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় রাইস কুকারে রান্না করতে গিয়ে বৈদ্যুতিক স্পর্শে ফতেমা খাতুন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। ফতেমা ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে এবং চটকাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯ টার সময় ফতেমা খাতুন রাইচ কুকারে ভাত রান্না করতে যায় এ সময় বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পরে ফতেমা রাইচ কুকারে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মারাত্মক আহত হয়। পরে শিশুটিকে বাঁচাতে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার আশরাফুজ্জামান জানান, ‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে তার শারীরিক অবস্থা খারাপ দেখে ইসিজি করে দেখা যায় সে মারা গেছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।