ঢাকাSunday , 12 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার


July 12, 2020 8:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার একটি বিল থেকে রাশেদুল ইসলাম সরদার (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দুপুরে পাটকেলঘাটা থানার সররুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক তৈলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দীন সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে রাশেদুল তার বাড়ির পাশে তৈলকুপি গ্রামের ডুরির বিলে তার সবজি ও মৎস্য খামারে যান। রোববার সকালে তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে দুপুরে স্থানীয় অন্যান্য কৃষকরা তার রক্তাক্ত মরদেহ ডুরির বিলে পড়ে থাকতে দেখে প্রথমে তার পরিবারের লোকজনকে খবর দেন। পরে তার পরিবারের লোকজন তাকে দেখার পর পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ‘নিহতের গায়ের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে’। তিনি আরো জানান, ‘ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর আসল তথ্য জানা যাবে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছেন’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।