ঢাকাSunday , 12 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃক্ষ রোপণ


July 12, 2020 8:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। রবিবার (১২ জুলাই) সকাল ১০ টায় কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গাজী মিজানুর রহমান, কার্যকরী সদস্য মেহেদী হাসান, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাপ্পী, অর্থ সম্পাদক জিএম সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আব্দুল্যাহ আল মামুন প্রমুখ। মাসব্যাপী এ বৃক্ষ রোপণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গাজী মিজানুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।