ঢাকাSunday , 12 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় হোমিও চিকিৎসক ইমান আলির ১১তম মৃত্যুবার্ষিকী সোমবার


July 12, 2020 8:29 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক প্রয়াত ডা. শেখ ইমান আলির ১১তম মৃত্যুবার্ষিকী সোমবার। তিনি কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর পিতা। ২০০৯ সালের ওই দিনে তিনি কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে মত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলি গ্রামে।

তিনি একটানা ৪৫ বছর ধরে সুনামের সাথে এ জনপদে হোমিও চিকিৎসা সেবা দান করে গেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ষাটের দশকে খোরদো হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলেও তিনি শিক্ষকতা করেন। কলারোয়া পশু হাট মোড়ে তাঁর হোমিও প্রতিষ্ঠানের নাম ছিল ‘আলি হোমিও হল’।

১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বড় ছেলে শেখ ফারুক আহমেদ ও মেজো ছেলে শেখ বেনজীর আহমেদ মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।