ঢাকাFriday , 10 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে এমপি রবির গভীর শোক


July 10, 2020 9:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বৃহস্পতিবার (০৯ জুলাই) স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট সাহারা খাতুন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে এমপি রবি বলেন, ‘সাহারা খাতুন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকে সকল সাহায্য-সহযোগিতা করেছেন এবং তিনি গণতন্ত্রের বিকাশসহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অবদান রেখেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী ও সৎ জননেতাকে হারাল আর বাংলাদেশ হারাল একজন নিবেদিত প্রাণ বরেণ্য রাজনীতিবিদকে। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’

এদিকে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাহারা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।