নিজস্ব প্রতিনিধি : ‘প্রধানমন্ত্রী অঙ্গিকার, গাছ লাগান পরিবেশ বাঁচান’ ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) ইউপি চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেনের উদ্যোগে ইউনিয়নের ১ হাজার ৫শ’ পরিবারের মাঝে ১৫ হাজার চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে প্রত্যেক পরিবারকে ১০টি করে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন। ইউপি চেয়ারম্যান জানান, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে’। এ সময় সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
