ঢাকাWednesday , 8 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা ব্যাংকের উদ্বোধন


July 8, 2020 9:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা সংগ্রহ ও সরবরাহের লক্ষে জেলা পুলিশের উদ্যোগে স্থাপনকৃত প্লাজমা ব্যাংক এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮ জুলাই) সকালে সাতক্ষীরা পুলিশ লাইনস এর গ্রিল শেডে সাতক্ষীরা সিবি হসপিটালের সহযোগিতায় প্লাজমা ব্যাংক এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনি অনুষ্ঠানে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএ (বার) এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা সিবি হসপিটাল লি. এর এমডি ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক এ কে এম আনিছুর রহমান।

এ সময় ১৫ জন বিজয়ী করোনা যোদ্ধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।