ঢাকাWednesday , 8 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা


July 8, 2020 9:58 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা। বুধবার (০৮ জুলাই) পিসিআর ল্যাবের প্রাপ্ত রিপোর্ট নতুন করে আরও ৩ ব্যক্তি করোনা শনাক্ত হয়েছেন। বুধবার পর্যায়ক্রমে উপজেলায় ৩৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এদিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: শফিকুল ইসলামসহ করোনামুক্ত হয়েছেন ১১ জন। তবে উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তি আছেন ২৩ জন।

কলোরায়া উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন, আশরাফুজ্জামান লিটন(৪৫), মাহমুদা খাতুন(৬০), ফয়সাল হোসেন(২৫)। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত আশরাফুজ্জামান লিটনের বাড়ি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিকেল অফিসার এসে লকডাউন করে দিয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।