ঢাকাTuesday , 7 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা শরীফের খাদেমের মৃত্যুতে এমপি রবির শোক প্রকাশ


July 7, 2020 10:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ সুফী আলহাজ¦ খান বাহাদুর আহছ্ান উল্লাহ (রঃ) এর নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মঙ্গলবার (০৭ জুলাই) বিকাল ০৩টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দিন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন মৃত্যুতে এমপি রবি বলেন, ‘খাদেম সাহেব একজন খুবই ভাল মানুষ ছিলেন। তিনি আমাকে খুবই ভালোবাসতেন। তিনি একজন বরেণ্য খাদেম ভাল মানুষ ছিলেন। মহান আল্লাহ যেন খাদেম সাহেবকে জান্নাতবাসী করেন। এদিকে পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে সাতক্ষীরার নলতাসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন আহমদ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।