ঢাকাTuesday , 7 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ


July 7, 2020 9:40 pm
Link Copied!

তালা প্রতিনিধি : তালায় ৫০ জন প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক প্রশিক্ষণ প্রকল্প” ৮ম ব্যাচের আওতায় উপজেলা পরিষদ চত্বরে বিউটিফিকেশন ও বøক বাটিক দু’টি ট্রেডে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উক্ত চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, বিউটিফিকেশন প্রশিক্ষক পপি বিশ্বাস, মারুফা আক্তার প্রমুখ। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মো. ফখরুল কবিরের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ৫০ প্রশিক্ষণার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন, সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।