ঢাকাMonday , 6 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা


July 6, 2020 9:23 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) বেলা ১১ টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার সদর দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগ ওয়ারি প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে দলা হয়। এ ছাড়াও সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সদর উপজেলার মাসিক রাজস্ব সভা, সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও সদর উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাসহ পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, শিবপুর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), আলিপুর ইউপি চেয়ারম্যান আবুর রউফ, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।