নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন মৃত্তিকা মানবিক ইউনিট সাতক্ষীরার উদ্যোগে দেবহাটা উপজেলার ৬টি এতিমখানা ও মাদ্রাসায় আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ সময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান (সবুজ) সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের পাঠানো ৬৫ হাজার টাকা সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
