ঢাকাSunday , 5 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা পরিষদ চত্বরে এমপি রবির নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শন


July 5, 2020 9:18 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পরিদর্শন করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (০৫ জুলাই) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বরে যান এবং বঙ্গবন্ধুর নির্মাণাধীন ম্যুরাল পরিদর্শন করেন।

এসময় এমপি রবি মহান স্বাধীনতার স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছু সময় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ম্যুরালের সামনে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের খোঁজ-খবর নেন। এসময় তিনি নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেন এবং সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় দলীয় ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।