শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্র নেতা প্রভাষক ফয়সাল আহমেদ সুমন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্র ও যুব নেতা শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক গাজী আব্দুর রফিক সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
