ঢাকাWednesday , 1 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুশীলনের উপকার-ভোগীদের মাঝে চেক ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ


July 1, 2020 8:48 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগরে সুশীলনের উপকার-ভোগীদের মাঝে চেক ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ করা হয়েছে। অক্সফ্যামের আর্থিক সহযোগিতায় ও সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে বুধবার (১ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সামাজিক দুরত্ব বজায় রেখে চেক ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস হস্তান্তর করা হয়। ৎ

এ সময় আটুলিয়া ও বুড়িগোয়ালী ইউনিয়নের ১৫ টি সিবিওতে ১৭ হাজার ১শ’ ৪০ টাকার (আপদকালীন তহবিল) ফুড ব্যাংক চেক ও ৮ টি সিবিওতে রেজিস্ট্রেশন খরচ বাবদ ৫ হাজার টাকার চেক বিতরণ করেন সুশীলনের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধ করার জন্য ৩৫ টি সিবিওতে হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জাকির হোসেনের সঞ্চালনায় অতিথি ছিলেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান সহ কর্ম-এলাকার সকল সিবিও সভাপতি।

এছাড়াও সুশীলনের রি-কল ২০২১ প্রকল্পের এফ এফ দিবাকর ঘোষ, মীর হাছিবউল্যাহ, শহীদুল ইসলাম এবং অ্যাকাউন্টস অফিসার রাজু আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।