ঢাকাWednesday , 1 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নীলডুমুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত দোকান মেরামতের নামে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ


July 1, 2020 8:51 pm
Link Copied!

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারে আম্পানে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের নামে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ১০ থেকে ১২ টি অবৈধ পাকা স্থাপনা নির্মাণ কাজ চলছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছেন।

ব্যবসায়ীরা জানান, পানি উন্নয়ন বোর্ডের দেওয়া নিষেধাজ্ঞার নোটিসকে তোয়াক্কা না করে কয়েকদিন ধরে পাকা স্থাপনা নির্মাণ করে যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আ: গনি বলেন, ‘আমি স্থাপনাকারীদের অনেক ভাবে অনুরোধ করেছিলাম কিন্তু বিষয়টি মোটেও আমলে নেয়নি তারা’।

শ্যামনগর উপজেলা (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী শাহানাজ পারভীন বলেন, ‘যারা অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন তাদেরকে নোটিস দেওয়া হয়েছে। তারপরও আইন অমান্য করে যদি ঘর নির্মাণ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।