ঢাকাTuesday , 30 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে সাবেক মেম্বর সোহরাব হোসেন কাগুচী আর নেই


June 30, 2020 9:08 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেন এর বড় ভাই বারবার নির্বাচিত সাবেক মেম্বর সোহরাব হোসেন কাগুচী(৬০) আর নেই। মঙ্গলবার (৩০ জুন) ভোর রাতে স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার রাত ১১ টার দিকে হঠাৎ সোহরাব হোসেনের বুকে ব্যথা অনুভব হয়। ওই রাতেই তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভোর রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তান রেখে গেছেন। মঙ্গলবার জোহরের নামাজ শেষে কিষান মজদুর ইউনাইটেড অ্যাকাডেমি মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজা নামাজ সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা নামাজে ইমামতি করেন তার শ্যালক মাওলারা আবু হায়েত। জানাজার নামাজের পর তাদের প্রতিষ্ঠিত দারুল এহসান জামে মসজিদের সামনে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।