ঢাকাTuesday , 30 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


June 30, 2020 9:31 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ সহ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের নেতা-কর্মীদের হাতে নানান প্রজাতির বৃক্ষ তুলে দেওয়া হয়।

মুজিব শতবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের আহŸায়ক আব্দুল মান্নানের সহযোগিতায় আটুলিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ৭শ’ বৃক্ষ রোপণ ও বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও ছাত্রনেতা বাবলুর রহমান বাবলু। এ সময় শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক আল মামুন লিটন, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সাধু রঞ্জন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক যুবলীগ নেতা এম এম.মারুফ বিল্লাহ সহ আটুলিয়া ইউনিয়ন যুবলীগ ও সকল ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।