দেবহাটা প্রতিনিধি : দেবহাটা সখিপুরে প্রবীণ ব্যক্তিদের মৃত্যুতে সৎকার করতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদে প্রবীণ কর্মসূচির আওতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) আয়োজনে পিকেএসএফ এর সহযোগিতায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
বিশেষ অতিথি ছিলেন সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মো. শামীম হোসাইন, প্রোগ্রাম অফিসার মাহাবুবুর রহমান, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মোমিনুর। এ সময় উপস্থিত ছিলেন সাস কর্মসূচীর ডা: মনোজ কুমার হালদার, ডা: শামীমা খাতুন, ইউপি সদস্য আলফাতুন নেছা সহ সাসের সকল ওয়ার্ডের স্কুল শিক্ষিকা ও স্বাস্থ্য সেবিকা বৃন্দ। বিতরণ কালে সখিপুর ইউনিয়নে প্রবীণ ব্যক্তিদের মৃত্যুতে সৎকার করতে ৬টি পরিবারে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
