ঢাকাMonday , 29 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ


June 29, 2020 8:50 pm
Link Copied!

জামাল উদ্দিন (কৃষ্ণনগর) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির আর্থিক সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (২৯ জুন) সকাল ১১ টার সময় ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী বক্স গাইন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মোড়ল, বিএনপির সদস্য রেজাউল করিম, মামুন হোসেন ঢালী, খোকন ঢালী। এ সময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।