ইসলামকাটী (তালা) প্রতিনিধি : তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়ন পিস ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) দিনব্যাপী অগ্রগতি সংস্থার সহযোগিতায় ইসলামকাটী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১শ’ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এদিন ৭শ’ মাস্ক, ৩শ’ সাবান এবং করোনা সম্পর্কিত সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় ইসলামকাটী ইউপি চেয়ারম্যান সুভাস চন্দ্র সেন, পিস ক্লাবের সভাপতি সাংবাদিক কার্তিক আচার্য্য, তরুন সমাজ সেবক সরদার খাইরুল আলম ও ইউনিয়ন পিস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
