ঢাকাSunday , 28 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার সম্পত্তি দখলের পাঁয়তারা


June 28, 2020 9:49 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাব থেকে দেশকে বাঁচাতে প্রশাসনের সবাই যখন ব্যস্ত তখন সরকারের পানি উন্নয়ন বোর্ডের আওয়াধীন পারুলিয়ার প্রায় কোটি টাকার সম্পত্তি দখলের পাঁয়তারা চালাচ্ছে ওয়াজেদ আলী খান নামের এক ব্যক্তি। পানি উন্নয়ন বোর্ডের সাইন বোর্ডের নেই কোন তোয়াক্কা !

সরেজমিনে ঘুরে দেখা যায়, সদ্য খননকৃত পারুলিয়া সাপমারা খালের পার্শ্ববর্তী এবং পারুলিয়া ইছামতি হল সংলগ্ন সড়কের পাশে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের একটি পুকুর এবং উপরি ভাগের অংশ মিলে বেড়া দেওয়া আছে। যেখানে একটি গাছের উপরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সাইন বোর্ড দেওয়া আছে। সাইন বোর্ড অনুযায়ী জমিটি পারুলিয়া মৌজার এসএ কেস নং ৮০/৬০-৬১ যার সাবেক দাগ নং ৩৭১৫,৩৭১৬,৩৭১৭ এবং ৩৭১৮। আর এই সাইন বোর্ড মারা থাকলেও কোন তোয়াক্কা না করে দখল করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে উপজেলার পারুলিয়া গ্রামের মৃত বাকার কন্যা বেবীর স্বামী ওয়াজেদ আলী খান। সে দীর্ঘ দিন ঐ এলাকায় ঘর জামাই হিসাবে পরিচিত।

এ ব্যাপারে ওয়াজেদ আলী খানের কাছে জানতে চাইলে তিনি এটি অন্য লোকে দখল করে নিচ্ছিল তাই বেড়া দিয়েছেন এমনটি জানান। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও সাইদুর রহমান জানান, এই জায়গাটি অনেক আগে এক ব্যক্তি দখল করছিল এমন খবর পেয়ে সাইন বোর্ডের ব্যবস্থা করি। তবে সরকারী সম্পত্তি দখল হয়ে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি অতি দ্রæত লোক পাঠিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।