ঢাকাSunday , 28 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিয়ম বহির্ভূত ইজারা বন্ধের দাবীতে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন


June 28, 2020 10:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে নিয়ম বহিভর্‚তভাবে জলমহাল ইজারা প্রদান বন্ধ করে যোগ্য মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে ইজারা প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আশাশুনি সদরের দয়ারঘাট মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি বাসুদেব মন্ডলের পক্ষে সমিতির সদস্য অজিত বিশ্বাসের পুত্র উজ্জল বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন-আমরা আশাশুনি ইউনিয়নের বাসিন্দা আমাদের বসবাসকৃত অবস্থান সংলগ্ন হাঁসখালী জলমহাল, হাড়িয়া নদী জলমহাল, শলুয়া নদী জলমহাল ও বলাবাড়িয়া জলমহাল অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে শাখা-৭ এর জারিকৃত প্রজ্ঞাপনের নীতিমালা-৫ (১) ধারা মতে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত জলমহালগুলি আমাদের অনুকুলে ইজারা দেওয়ার কথা।

কিন্তু নীতিমালা ভঙ্গ করে অনিয়মের মাধ্যমে ১৪২৬ থেকে ১৪২৮ সময়ে খোলপেটুয়া নদীর অপর পাড়ে বড়দল ইউনিয়নের বামনযডাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর অনুকুলে ইজারা প্রদান করা হয়। ফলে নীতিমালা বিরোধী ও জেলে সম্প্রদায়ের অধিকারকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনের ৪(ঢ) ধারা মতে উক্ত বামনডাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতি সহ ৩টি সমিতি নিয়ম লঙ্ঘন করে এসেছে।

নীতিমালা অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে জলমহাল গুলি দয়ারঘাট মৎস্যজীবি সমিতির নিকটবর্তী হওয়ায় বামনডাঙ্গা সমিতি ইজারাকৃত জলমহাল ও শ্রীউলা ইউনিয়নের ৩টি জলমহাল ইজারা বাতিলকরতঃ দয়ারঘাট মৎস্যজীবি সমবায় সমিতি এবং শ্রীউলা ইউনিয়নের ৩টি মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে ইজারা প্রদান করতঃ তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আকুল আবেদন জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।