ঢাকাThursday , 25 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিশ্ব মা দিবস ও করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা


June 25, 2020 10:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় বিশ্ব মা দিবস পালন ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে কাজ করার অনুরোধ জানানো হয়। এছাড়া বার বার সাবান দিয়ে হাত ধুয়ে ফেললে ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে বলেও জানানো হয়। প্রতিটি পরিবারে বিশেষ করে মায়েদের ভূমিকা বেশি উল্লেখ করা হয়। এমনকি মায়েরা যাতে নিরাপদ থাকে এবং বাকিদের নিরাপদে রাখতে পারেন সে বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।