ঢাকাThursday , 25 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’র রেজিস্ট্রেশন চলছে


June 25, 2020 10:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনাকালে বাড়িতে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শীঘ্রই শুরু হতে যাচ্ছে মুজিব বর্ষ অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। প্রতিযোগিতায় অংশ নিতে ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ‘বঙ্গবন্ধু-ও-বাংলাদেশ-অনলাইন-কুইজ-সাতক্ষীরা’ নামক ফেসবুক পেইজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আগ্রহীদের রেজিস্ট্রেশন করার আহŸান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

প্রতিযোগিতার নিয়মাবলি: সাতক্ষীরা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এজন্য ফেসবুকের উল্লিখিত পেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। অংশগ্রহণকারী প্রতিযোগীদের ফেসবুক ম্যাসেঞ্জার আইডি থাকতে হবে। প্রতি সপ্তাহে একদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফেসবুক ম্যাসেঞ্জারে/লাইভে প্রশ্ন দেয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিদিন কুইজ বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। মাসের সেরা কুইজ বিজয়ীর জন্য থাকবে মেগা পুরস্কার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।