ঢাকাWednesday , 24 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বাস্থ্যবিধি না মানায় আশাশুনিতে ৪ ব্যক্তির জরিমানা


June 24, 2020 9:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষে আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকালে বুধহাটা বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা।
এ সময় স্বাস্থ্যবিধি না মানায় দ.বি. ১৮৬০ এর ২৬৯ ধারায় বিজ্ঞ আদালতে পুরোহিতপুর গ্রামের শহিদুল্লাহ সরদার, বেউলা গ্রামের আলাউদ্দিন, আশাশুনি গ্রামের সাব্বির ও হামকুড়া গ্রামের অরুন কুমার মন্ডলের নামে ৪ টি মামলা ও জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।